- রাজশাহী প্রতিনিধি:রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় ছিনতাই ও অপহরণের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মাহাদীন ইসলাম যায়েদ (১৬) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে জানা যায়, গত ২৩ মার্চ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে তিনি তার ভাই ও কাকার সঙ্গে বিনোদপুর এলাকা থেকে শহরের জিরোপয়েন্টে রেস্টুরেন্টে খাবার খেতে যান। এসময় কিছু যুবক তাদের অনুসরণ করে।সেটা তারা বুঝতে পেরে তারা কিছু না খেয়েই বাসার উদ্দেশ্যে একটি অটোতে উঠলে ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি একই অটোতে উঠে পড়ে এবং কোনো কারণ ছাড়াই মারধর শুরু করে। একপর্যায়ে মারতে মারতে তাদের একটি গলিতে নিয়ে যাওয়া হয় এবং ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এসময় দুর্বৃত্তরা ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৬০০ টাকা ছিনিয়ে নেয় এবং তার ব্যবহৃত একটি Vivo X70 Pro মোবাইল ফোন ছিনতাই করে। পরে সুযোগ বুঝে তিনি পালিয়ে গিয়ে একটি স্থানীয় দোকানে আশ্রয় নেন। তবে তার ভাই ও কাকাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।ঘটনার পর ভুক্তভোগী বোয়ালিয়া থানা-এ বিষয়টি জানালে পুলিশ অভিযান চালিয়ে পরদিন সকাল ১০টার দিকে কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করে এবং পুলিশ স্থানীয়দের সাহায্যে ২ জন আসামিকে গ্রেফতার করা হয় তারা হলেন ১ আমিত দাস (২২), পিতা শ্রী উত্তম দাস, গ্রাম আলু পট্টি, থানা বোয়ালিয়া ২ মোঃ সানি, পিতা মৃত মোঃ আলিফ (২২) গ্রাম দরগাপাড়া তবে অপহৃত দুইজনের সন্ধান এখনো মেলেনি। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনের নাম উল্লেখ করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং অপহৃতদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



