মঙ্গলবার, জুন ২, ২০২৬
Google search engine

এসএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু করতে রাজশাহীতে মতবিনিময় সভা

এসএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু করতে রাজশাহীতে মতবিনিময় সভা
রাজশাহী প্রতিনিধি:
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়াম-এ আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।
তিনি বলেন, এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের সতর্কতা ও কঠোর নজরদারি জোরদারের আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম।
এসময় জনপ্রতিনিধি, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজশাহী শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ