বুধবার, জুলাই ২৯, ২০২৬
Google search engine

পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহ তায়ালার প্রতি পূর্ণ আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে।

পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহ তায়ালার প্রতি পূর্ণ আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.) এর মহান কোরবানির আদর্শ আমাদের জীবনে ত্যাগের মহিমা ও মানবতার বার্তা পৌঁছে দেয়।

এই পবিত্র ঈদে আমি রাজশাহী মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে, সুখ-শান্তি ও সম্প্রীতিতে ভরে উঠুক সবার জীবন।

আসুন, ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে আমরা হিংসা, বিদ্বেষ ও বিভেদ ভুলে মানবতা, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করি। সমাজে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি। গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই হোক আমাদের অঙ্গীকার।

মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন, দেশ ও জাতিকে সকল সংকট থেকে মুক্ত রাখুন এবং বাংলাদেশকে সমৃদ্ধি, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে নিয়ে যান—এই কামনা করি।

সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।
ঈদ মোবারক।


মোঃ রবিউল ইসলাম মিলু
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
রাজশাহী মহানগর

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ