বুধবার, জুন ৩, ২০২৬
Google search engine

বাগমারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাগমারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বাগমারা প্রতিনিধি
বাগমারায় ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। সংগঠনের সাবেক ও বর্তমান দায়িত্বশীল, নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে এই আয়োজন করা হয়।

শনিবার ছাত্রশিবিরের বাগমারা উপজেলা (পূর্ব) শাখার এই পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, প্রবীণ নেতা মাস্টার আব্দুল আহাদ কবিরাজ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা, জামায়াত মনোনিত বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ আলমগীর হোসেন।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম আলী, সাবেক ছাত্রনেতা ও রাজশাহী জেলা জামায়াতের সদস্য সহঃ অধ্যাপক অহিদুল ইসলাম, অধ্যক্ষ জিয়াউল আলম, অধ্যাপক সিরাজউদ্দিন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি শাহিন আলম, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী নাদিম মোস্তফা, সাবেক ছাত্রশিবির নেতা আব্দুল গাফফার সহ সংগঠন টির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির নেতা সাব্বির আহমেদ,তোফাজ্জল হোসেন, হাফিজুল ইসলাম, আব্দুল খালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ঈদের শিক্ষা, ইসলামী মূল্যবোধ, সমাজকল্যাণ, যুবসমাজের নৈতিক উন্নয়ন এবং ইসলামী সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ