কাজলা বড় জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন রাসিক প্রশাসক রিটন
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন আজ শুক্রবার (২১ আগস্ট) নগরীর কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন।
জুমার নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
নামাজের পূর্বে মাহফুজুর রহমান রিটন নির্মাণাধীন কাজলা বড় জামে মসজিদ পরিদর্শন করেন। মসজিদের নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি ও সাবেক মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কনক, সাবেক মতিহার থানা দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বসির উদ্দিন সনি এবং সাবেক মতিহার দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিয়াম।
এ ছাড়া মতিহার থানা এলাকার যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



