শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
Google search engine

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার স্প্রে

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার স্প্রে
রাজশাহী প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে মহানগরীর ভদ্রা এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বেলা ১২টার দিকে নগরীর ভদ্রা এলাকায় চলমান ফগার স্প্রে কার্যক্রম পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
পরিদর্শনকালে তিনি ভদ্রা রেললাইন সংলগ্ন বস্তি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয়ে স্থানীয়দের সচেতন করেন।
এ সময় মতিহার থানা এলাকার ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ও সাবেক মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কনক, সাবেক মতিহার দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিয়াল এবং ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাবিবুল বাসার সুমনসহ অন্যান্য ছাত্রনেতা।
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ