শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
Google search engine

মিডিল চরে তিনটি হাই-মাস্ট লাইট স্থাপন, কমেছে জনভোগান্তি

মিডিল চরে তিনটি হাই-মাস্ট লাইট স্থাপন, কমেছে জনভোগান্তি
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর ঐতিহ্যবাহী মিডিল চর, স্থানীয়দের কাছে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত। সন্ধ্যার পর অন্ধকার ও নিরাপত্তাহীনতা দূর করতে চর তীরবর্তী মালেক ডগার ঘাট এলাকায় তিনটি হাই-মাস্ট লাইট স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
পর্যাপ্ত আলোর অভাবে সন্ধ্যার পর ওই এলাকায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও দর্শনার্থীদের চলাচলে ভোগান্তির পাশাপাশি নিরাপত্তাহীনতার সৃষ্টি হতো। বিষয়টি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দৃষ্টিগোচর হলে জনভোগান্তি দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মালেক ডগার ঘাট এলাকায় তিনটি হাই-মাস্ট লাইট স্থাপন করা হয়েছে।
স্থানীয়রা জানান, লাইট স্থাপনের ফলে সন্ধ্যার পর এলাকাটিতে চলাচল অনেকটা স্বস্তিদায়ক ও নিরাপদ হয়েছে। একই সঙ্গে রাতের বেলায় মিডিল চরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগও তৈরি হয়েছে। এতে দর্শনার্থীদের উপস্থিতিও বাড়বে বলে মনে করছেন তারা।
হাই-মাস্ট লাইট স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মীরাও। তারা বলেন, সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর অভাবে এ এলাকায় চলাচলে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের দুর্ভোগ পোহাতে হতো। নতুন লাইট স্থাপনের ফলে সেই সমস্যা অনেকটাই কমেছে।
এ উদ্যোগের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান সাবেক সি.সভাপতি রাজশাহী মহানগর ছাত্রদল ও সাবেক আহ্বায়ক মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের তরিকুল ইসলাম কনক, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মতিহার থানা দক্ষিণ যুবদলের বসির উদ্দিন সনি, সাবেক সদস্য সচিব মতিহার দক্ষিণ ছাত্রদলের পিয়ারুল ইসলাম পিয়াল, ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাবিবুল বাসার সুমন, জাসাস সভাপতি মিলনসহ ছাত্রনেতা হাসান, কুরাইশ, সানজিদ ও ইমন এবং মতিহার এলাকার যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
স্থানীয়দের প্রত্যাশা, মিডিল চরকে পর্যটনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে আলো, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, যাতায়াত ও অন্যান্য নাগরিক সুবিধা আরও বাড়ানো হবে। তাদের মতে, পরিকল্পিতভাবে উন্নয়ন করা হলে পদ্মার তীরের এই মনোরম চর রাজশাহীর অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ