বাগমারায় জুলাইযোদ্ধা ও শহীদ স্মরণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল পাঁচটায় উপজেলা সদর প্রদক্ষিণ শেষে বাগমারা শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগমারা উপজেলা বিএনপি, ভবানীগঞ্জর এবং
তাহেরপুর পৌর বিএনপি’র যৌথ ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
ভবানীগঞ্জর পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
সভায় বক্তব্য রাখেন তাহেরপুর পৌর বিএনপি’র সভাপতি আ, ন ম সামসুর রহমান মিন্টু, মহিলা দলের সভাপতি নিহার বানু, গণিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, গোয়াল কান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন রশীদ মামুন মহুরি, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, সভাপতি শফিকুল ইসলাম, মাডিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ, গোয়াল কান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, আউচপাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি ও চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিনুল ইসলাম শাহিন, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল ইসলাম
জোলাইযোদ্ধা মুনসুর রহমান, সজল, সুমন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, প্রধান শিক্ষক জাকির হোসেন,
সভায় প্রতিটি ইউনিয়ন, পৌরসভার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহ সমাবেশে যোগদান করেন। সভা থেকে শহীদ ও জুলাই যোদ্ধাদের গভীর ভাবে স্মরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা তাঁতিদলের আহবায়ক মামুনুর রশিদ মামুন।



