শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
Google search engine

পুঠিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫০টির অধিক নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

পুঠিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫০টির অধিক নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া
মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার
উপজেলায় মৎস্যসম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে উপজেলার ঐতিহ্যবাহী ঝলমলিয়া হাট থেকে ৫০টির অধিক অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো বিধি মোতাবেক পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নিষিদ্ধ কারেন্ট জালের কারণে জলজ পরিবেশের ভারসাম্য চরমভাবে বিনষ্ট হচ্ছে এবং বিভিন্ন প্রজাতির মাছের অবাধ প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, অবৈধ ও ক্ষতিকর কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় মৎস্যজীবীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পরিশেষে, দেশের মৎস্যসম্পদ ও প্রজননক্ষেত্র রক্ষায় সচেতন নাগরিক সমাজসহ সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ