রাজশাহীতে এনসিপির ২৯ নম্বর ওয়ার্ডের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরীর মতিহার থানার অধীন ২৯ নম্বর ওয়ার্ডের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
মতিহার থানা এনসিপির আহ্বায়ক মুনীফ ইফতেখার আদিত ও সদস্যসচিব আকবর আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাকিবুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. সেন্টু আলী। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন হামিম হোসেন ও শরিফুল ইসলাম।
কমিটির সদস্যসচিব করা হয়েছে সোহানুর রহমানকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. আলমগীর। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সবুর আলী ও জামিল আক্তার। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রকিদুজ্জামান রনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমোদিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে রাজশাহী মহানগর এনসিপির কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



