বুধবার, মার্চ ২৫, ২০২৬
Google search engine

ঈদুল ফিতর উপলক্ষে আবু কাউসার মাখনের শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে আবু কাউসার মাখনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদন :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ রাজশাহীর সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার মাখন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সংযম ও আত্মশুদ্ধির এক অনন্য বার্তা নিয়ে আসে। এই দিনটি ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান।
শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ