রাজশাহীতে খাল খনন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সমন্বয়কের অসন্তোষ
রাজশাহীর বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসূচিতে অনিয়ম, অসঙ্গতি এবং কর্মকর্তাদের গাফলতিতে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।
সোমবার (১ জুন) রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সিগনেচার প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় রাজশাহী বিভাগে খাল খনন কর্মসূচি ছাড়াও কৃষক কার্ড, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডসহ প্রধানমন্ত্রীর সিগনেচার প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।



