সোমবার, জুন ১৫, ২০২৬
Google search engine

আমরা বাগমারাবাসী সমিতি ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত।

আমরা বাগমারাবাসী সমিতি ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি

রাজশাহী মহানগরে বসবাসরত বাগমারা উপজেলার মানুষের সংগঠন “আমরা বাগমারাবাসী, রাজশাহী মহানগর, রাজশাহী” এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) রাজশাহীর পদ্মারপাড়ে অবস্থিত সীমান্ত অবকাশে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল, ডীন, ফিশারিজ অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের মাননীয় সংসদ সদস্য মো. আব্দুল বারিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ.ন.ম. বজলুর রশিদ, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী এবং মোহাম্মদ ফয়েজুল কবির, পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিচারক, সরকারি কর্মকর্তা, ব্যাংকার, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, উদ্যোক্তা, সমিতির উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দসহ প্রায় ৭০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী শহরে বসবাসরত বাগমারা উপজেলার মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ, মানবিক সহায়তা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৯ সালের ২৯ মে “আমরা বাগমারাবাসী, রাজশাহী মহানগর, রাজশাহী” সমিতি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সমিতিটি প্রতিবছর ঈদ পুনর্মিলনী, বনভোজন, ইফতার মাহফিল, দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে সমিতির সভাপতি উপস্থিত সকল অতিথি, সদস্য ও সহযোগীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণে সকলের সহযোগিতা কামনা করেন।
সমিতির সাধারণ সম্পাদক এস. এম. তাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ