সোমবার, জুলাই ২৭, ২০২৬
Google search engine

অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক,বাগমারাঃ

রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনা এবং সব ধরনের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড বন্ধের দাবিতে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘যুব, ঐক্য, প্রগতি’ স্লোগানকে সামনে রেখে তাহেরপুর পৌরসভা শাখা যুবদল এই কর্মসূচির আয়োজন করে।

আজ (মঙ্গলবার) বিকাল সাড়ে ৫টায় পৌর এলাকার প্রধান প্রধান সড়কে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি তাহেরপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের রাজনৈতিক অপসংস্কৃতি ও কুরুচিপূর্ণ আচরণের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। পরে মিছিলটি হরিতলা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গন থেকে নোংরা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত আচরণ দূর করে একটি জবাবদিহিমূলক ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে হবে। তরুন সমাজকে ধ্বংসাত্মক পথ পরিহার করে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, যুবদলের মূল আদর্শকে বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ে শিষ্টাচারপূর্ণ ও সুশৃঙ্খল রাজনৈতিক চর্চা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

তাহেরপুর পৌরসভা যুবদলের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি এবং এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ