গ্রাহক সেবা মাস-২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, লক্ষ্মীপুর শাখায় গ্রাহক সমাবেশ ও বাংলা কিউআর বিতরণ
“কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কর্তৃক ঘোষিত গ্রাহক সেবা মাস-২০২৬ উপলক্ষে রাজশাহীর লক্ষ্মীপুর শাখায় এক গ্রাহক সমাবেশ ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রাজশাহী জোনাল অফিসের সম্মানিত প্রতিনিধি জনাব মো. আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন। এছাড়াও লক্ষ্মীপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী ও সম্মানিত গ্রাহকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মো. আব্দুল মান্নান, ডাঃ কাজী মহিউদ্দিন আহমেদ, প্রফেসর মো. আক্তারুজ্জামান চৌধুরী, মো. রফিকুল ইসলাম শামীম, জনাব মো. আরিফ আল মাসুদ ফারুকী, অ্যাডভোকেট ফজলে কবীর মুকুল, জনাব মো. গোলাম সারওয়ার স্বপন, জনাব মো. সেলিম আক্তার বুলবুল, জনাব মো. জাকিউর রশিদ সঞ্জু এবং জনাব মো. নুরুল ইসলাম মণি।
বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং নিরাপদ ডিজিটাল লেনদেনের গুরুত্ব তুলে ধরেন। সভায় “ক্যাশলেস লক্ষ্মীপুর” গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত বাংলা কিউআর (Bangla QR) সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয়। একই সঙ্গে উপস্থিত ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর হস্তান্তর করা হয়, যাতে নগদবিহীন, নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেন আরও বিস্তৃত হয়।
অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং জুলাই মাসব্যাপী গ্রাহকদের আরও উন্নত, দ্রুত ও আন্তরিক সেবা প্রদানের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।



