রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন শরিফুল ইসলাম জনি
আবু কাওসার মাখন
ভারপ্রাপ্ত অবস্থান থেকে মুক্তি দিয়ে শরিফুল ইসলাম জনিকে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
ভারপ্রাপ্ত আহ্বায়কের আগে শরিফুল ইসলাম জনি রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।



