রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
Google search engine

তাহেরপুরে ১৫ টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আ ন ম শামসুর রহমান মিন্টুর সহযোগিতা

তাহেরপুরে ১৫ টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আ ন ম শামসুর রহমান মিন্টুর সহযোগিতা

নিজস্ব প্রতিবেদক

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই অসাম্প্রদায়িক ও সম্প্রীতির স্লোগানকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাহেরপুর পৌরসভার প্রতিটি মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আ ন ম শামসুর রহমান মিন্টু।

শারদীয় দুর্গাপূজার উৎসবকে আরও আনন্দময়, উৎসবমুখর ও নিরাপদ করতে গত মঙ্গলবার ২০শে অক্টোবর তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু তাহেরপুরের ১৫টি পূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলতে এবং পূজা উদযাপনে সহায়তার জন্য তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি মন্দির ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির হাতে বিশেষ আর্থিক ও অন্যান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

মণ্ডপ পরিদর্শনকালে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যুগে যুগে সব ধর্মের মানুষ একসঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে আসছে। বিএনপির রাজনীতি সবসময় ধর্মীয় স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় বিশ্বাসী। আমরা চাই তাহেরপুরের প্রতিটি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন যেন কোনো শঙ্কা ছাড়াই উৎসবের পূর্ণ আনন্দ উপভোগ করতে পারেন।”

তার এই আকস্মিক পরিদর্শন এবং আন্তরিক সহযোগিতা তাহেরপুর পৌরসভার সর্বস্তরের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আ ন ম শামসুর রহমান মিন্টুর এই মহতী উদ্যোগের জন্য স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ এবং সাধারণ জনগণ তার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পূজা মণ্ডপ কমিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ