ব্র্যাক ফিসারিজ কর্তৃক মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত
পবা উপজেলার মাছ চাষেদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক মৎস্যচাষী ও মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক মৎস্যচাষীদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের আশরাফের মোড় নয়ন পোল্ট্রি ফিডে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে। এতে পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৬০ জন মৎস্য খামারি ও মৎস্যচাষী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রোবায়োটিক ব্যবহার, এয়ারেটরের প্রয়োগ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা নিয়েও খামারিদের ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। সঠিক পুকুর প্রস্তুতি, পানির গুনগত মান বজায় রাখা, উন্নত মানের পোনা ব্যবহার এবং সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে খরচ কমিয়ে অধিক লাভ অর্জন করা যায়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা মৎস্যখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি ও খামারীদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
ব্র্যাক এর রিজিওনাল সেলস ম্যানেজার মমিনুর রহমানের উপস্থাপনায় এবং আলহাজ্ব ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অলিউল্লাহ মোল্লাহ – উপজেলা মৎস্য কর্মকর্তা,পবা, রাজশাহী।
আরও উপস্থিত ছিলেন, কৃষিবীদ মুনাব্বেরুল ইসলাম, সার্বিক সহযোগিতায়- আবু সাঈদ নয়ন ,সেলস অফিসার হাসনাতুল আলমসহ মৎস্য চাষী ও মৎস্যখামারীরা উপস্থিত ছিলেন।


