মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
Google search engine

অনুসন্ধানী সাংবাদিকতার সাহসী মুখ মেহেদী হাসান

অনুসন্ধানী সাংবাদিকতার সাহসী মুখ মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতায় পরিচিত একটি নাম মেহেদী হাসান। অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, মাদক কারবার, ঘুষ বাণিজ্য এবং পাচার হওয়া নারী উদ্ধারের মতো স্পর্শকাতর বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেছেন। বর্তমানে তিনি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন।

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণকারী মেহেদী হাসান সাংবাদিকতার শুরু করেন স্থানীয় গণমাধ্যমে। পরবর্তীতে জাতীয় পর্যায়ের বিভিন্ন সংবাদমাধ্যমে রিপোর্টার হিসেবে কাজ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নির্বাহী সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সাপ্তাহিক অগ্রযাত্রা-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর বর্তমানে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর নেতৃত্ব দিচ্ছেন।

সাংবাদিকতার পুরো পথচলায় অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। দুর্নীতি, অনিয়ম, মাদক কারবার, ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের পাশাপাশি পাচার হওয়া নারী উদ্ধারের নানা ঘটনায় তাঁর অনুসন্ধানী ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়।

সম্প্রতি বগুড়ার শিবগঞ্জের সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মীর শাহে আলমকে নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগসংবলিত সংবাদ প্রকাশের পর বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ওই ঘটনার জেরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বার্তা সম্পাদকসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় সারাদেশের সাংবাদিক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দেশের আট বিভাগসহ বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। একপর্যায়ে প্রবল সমালোচনার মুখে মামলাটি প্রত্যাহার করা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, সাংবাদিকতার মূল শক্তি সত্য অনুসন্ধান এবং জনস্বার্থে তথ্য তুলে ধরা। সেই লক্ষ্য নিয়েই মেহেদী হাসান তাঁর পেশাগত দায়িত্ব পালন করে চলেছেন। তাঁর প্রত্যাশা, ভবিষ্যতেও অনিয়ম, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে আরও দৃঢ় অবস্থান নিয়ে কাজ করবেন এবং অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থ রক্ষায় ভূমিকা রাখবেন।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ