সোমবার, জুলাই ২৭, ২০২৬
Google search engine

রাজশাহী মুসলিম হাই স্কুলে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহী মুসলিম হাই স্কুলে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে চলতি মৌসুমে দেশব্যাপী একযোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে রাজশাহী মুসলিম হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মামুন-অর-রশিদ, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), রাজশাহী মহানগর।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল হুদা, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), রাজশাহী মহানগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:ওয়ালিউল হক রানা,
সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), রাজশাহী মহানগর।
মো:রবিউল ইসলাম মিলু সাংগঠনিক সম্পাদক, বিএনপি মহানগর রাজশাহী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শরফুজ্জামান শামীম, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, রাজশাহী মহানগর
সঞ্চালনা করেন মোঃ আশরাফুল ইসলাম আশরাফ, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, রাজশাহী মহানগর।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ