সোমবার, জুলাই ২৭, ২০২৬
Google search engine

তাহেরপুরে নির্বাচনী তৎপরতা শুরু: ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাবেক মেয়র মিন্টুর

তাহেরপুরে নির্বাচনী তৎপরতা শুরু: ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাবেক মেয়র মিন্টুর

বাগমারা প্রতিনিধি:

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় নির্বাচনী তৎপরতা শুরু করেছে বিএনপি।

এরই অংশ হিসেবে ২৬শে জুলাই (রবিবার) বিকেলে পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জগন্নাথপুর মাদ্রাসা মাঠে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র মিন্টু বলেন, “আগামী স্থানীয় সরকার নির্বাচনে তাহেরপুর পৌরসভায় ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের এখন থেকেই ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনার এই লড়াইয়ে ৫ নং ওয়ার্ড বিএনপিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

“সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, তাহেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাগাতি ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাবুল কবিরাজ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ৫ নং ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ