মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
Google search engine

দারাজের ‘সারপ্রাইজ বক্স’ নিয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের ক্ষোভ; দারাজ বলছে, লোগো ব্যবহার করে প্রতারণা করছে চক্র

দারাজের ‘সারপ্রাইজ বক্স’ নিয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের ক্ষোভ; দারাজ বলছে, লোগো ব্যবহার করে প্রতারণা করছে চক্র
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস দারাজের নামে প্রচারিত ‘সারপ্রাইজ বক্স’ অফার নিয়ে প্রতারণার অভিযোগ তুলেছেন একাধিক ক্রেতা। ভুক্তভোগীদের দাবি, আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রলুব্ধ করা হলেও বক্সে থাকা পণ্যের প্রকৃত মূল্য ঘোষিত দামের তুলনায় অনেক কম।
এক ভুক্তভোগী জানান, তিনি ৫৯ টাকা মূল্যের ৬টি সারপ্রাইজ বক্স অর্ডার করেন। ডেলিভারি চার্জসহ তার মোট খরচ হয় ৪৫৩ টাকা। তবে সবগুলো বক্স খুলে তিনি যে পণ্য পান, তার আনুমানিক বাজারমূল্য ১০০ টাকারও কম।
ভুক্তভোগীদের অভিযোগ, এ ধরনের অফারের মাধ্যমে বিপুল সংখ্যক গ্রাহকের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে। তারা আরও দাবি করেন, সংশ্লিষ্ট পণ্যের মন্তব্য (কমেন্ট) বিভাগে একই ধরনের অসন্তোষ ও অভিযোগ অনেকের কাছ থেকেই দেখা যায়। এছাড়া কিছু কনটেন্ট ক্রিয়েটরের ইতিবাচক রিভিউ দেখে সাধারণ ক্রেতারা এসব অফারে আকৃষ্ট হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে দারাজের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি কখনোই ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার গ্রহণ করে না। তাদের দাবি, কিছু প্রতারক চক্র দারাজের লোগো ও পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। গ্রাহকদের শুধুমাত্র দারাজের অফিসিয়াল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে কেনাকাটা করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ