শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
Google search engine

মোহনপুরে মানব সেবা অভিযান সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে অর্থ, হুইলচেয়ার ও গাছ বিতরণ

মোহনপুরে মানব সেবা অভিযান সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে অর্থ, হুইলচেয়ার ও গাছ বিতরণ
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে মানব সেবা অভিযান সংস্থার নিয়মিত সেবা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ, হুইলচেয়ার এবং ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) মোহনপুর উপজেলার কেশরহাট শাখায় এ সেবা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছয়জন অসহায় ও অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া দুইজন অসহায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দেওয়া হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় সংস্থার ১০০ সদস্যের মাঝে দুটি করে মোট ২০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব সেবা অভিযান সংস্থার সাবেক সভাপতি আরিফ আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল, মোহনপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামিম, পরিচালক (অর্থ ও হিসাব) আসাদুজ্জামান, কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, এলাকা ব্যবস্থাপক হাসিমুদ্দীন সরকার এবং সাবেক ইউপি সদস্য আবুল খায়ের। এছাড়া কেশরহাট শাখার শাখা ব্যবস্থাপক ও মাঠ সংগঠকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা বলেন, সংস্থার নামের সঙ্গে তাদের কার্যক্রমের চমৎকার মিল রয়েছে। ক্ষুদ্রঋণ কর্মসূচির পাশাপাশি সেবামূলক কার্যক্রমও এ সংস্থার অন্যতম বৈশিষ্ট্য। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মহৎ কার্যক্রম দেশব্যাপী আরও বিস্তৃত হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংস্থার সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ