শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
Google search engine

রাজশাহী মিডিল চরে নিরাপত্তায় লাইফ জ্যাকেট বিতরণ

রাজশাহী মিডিল চরে নিরাপত্তায় লাইফ জ্যাকেট বিতরণ
পদ্মা নদীর কোল ঘেঁষে রাজশাহী মহানগরীর মতিহার থানার ২৯ নম্বর ওয়ার্ডের ডগার ঘাটে অবস্থিত ‘রাজশাহী মিডিল চর’। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি হওয়ায় স্থানটি অনেকের কাছে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত।
প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই দর্শনীয় স্থানটি জনসাধারণ যেন নিরাপদে, সুষ্ঠু ও নির্বিঘ্নে উপভোগ করতে পারেন—সেই লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দর্শনার্থীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, পদ্মা নদী ও চরাঞ্চলে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফ জ্যাকেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নৌপথে যাতায়াত ও নদীর কাছাকাছি অবস্থানের ক্ষেত্রে এটি দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়ক হবে।
এ সময় রাজশাহী মিডিল চরে দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
লাইফ জ্যাকেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন—রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম কনক, ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাসান শেখ এবং ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ছাত্রনেতা ওমর বিন ফারুক।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ