নওহাটায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গণসংযোগ
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর নওহাটা পৌরসভা বিএনপি নেতার গণসংযোগ অনুষ্ঠিত হয়েছ। বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) সন্ধ্যার পর পৌরসভার ৩ নং ওয়ার্ড মধুসূদনপুর গ্রামের মানুষের মাঝে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পবা মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল হক মিলনের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে এ গণসংযোগ করেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য,
পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি, ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, মো.শরিফুর রহমান শরীফ।
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় আগামীর বাংলাদেশের বার্তা। জনগণের মুখের হাসি ও আন্তরিক সাড়া উপস্থিত সবাইকে নতুন আশায় উজ্জীবিত করেছে।
এ সময় রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আওয়াল উদ্দিন, যুবনেতা এনামুল, মাফিক, আসাদুল, সামিউল । ছাত্রনেতা তুহিন, সিয়াম,সাগোর,মেহেদী উপস্থিত ছিলেন।



