রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
Google search engine

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: তাহেরপুরে ৪ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: তাহেরপুরে ৪ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, তাহেরপুরঃ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর তাহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশাল আলোচনা সভা ও নৈশভোজন সফলভাবে সম্পন্ন হয়েছে। সুন্দর ও নিরাপদ তাহেরপুর পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টুকে পুনরায় মেয়র নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু। ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ হাসানুজ্জামান কান্টু শাহের সার্বিক সহযোগিতা ও উদ্যোগে এই সফল রাজনৈতিক মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাহেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ সোহেল রানা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাগাতি। আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশপ্রেম, দেশের জনগণের প্রতি ভালোবাসা এবং ভবিষ্যৎ উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির রূপরেখা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু বলেন, তাহেরপুর পৌরসভার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃণমূলের মানুষের পাশে থেকে তাদের অধিকার রক্ষা করাই বিএনপির মূল লক্ষ্য।

সভায় উপস্থিত বক্তারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টুকে বিপুল ভোটে জয়যুক্ত করে আবারও মেয়রের আসনে বসানোর লক্ষে কাজ করার দৃঢ় সংকল্প প্রকাশ করেন।

অনুষ্ঠানে ৪ নং ওয়ার্ডের অন্তর্গত মথুরাপুর ও হরিফলা মহল্লার শিক্ষক, ব্যবসায়ী, কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও তাহেরপুর পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের শীর্ষস্থানীয় ও মাঠপর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ আয়োজনে অংশ নেন। আলোচনা সভা শেষে এক প্রীতি নৈশভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ