বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
Google search engine

রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল

রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল

৩০ জুলাই , বৃহস্পতিবার

 

রাজশাহীর জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ সাকিব আনজুম, শহীদ মিনারুলসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় ২৯ জুলাই ২০২৬ তারিখে কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী মহানগর ও জেলা ছাত্রদল।

পরে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেন রাজশাহী মহানগর ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় নেতারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের পরিবারের প্রতি বিএনপি ও ছাত্রদলের অব্যাহত সহমর্মিতা ও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন, রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ মহানগর ছাত্রদলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও থানা শাখার নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে। শহীদ পরিবারের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়বদ্ধতার অংশ হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।

কবর জিয়ারত শেষে শহীদদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ