বাগমারা তাহেরপুর কলেজে ডেঙ্গু প্রতিরোধ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা (রাজশাহী):
”নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর কলেজ চত্বরে ডেঙ্গু প্রতিরোধ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) সকাল ১১ ঘটিকা’য় কলেজ প্রাঙ্গণে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় । তাহেরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোঃ সিরাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য, তাহেরপুর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ. ন. ম সামসুর রহমান মিন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাবেক মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ৩ মাসের জন্য দেশব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযানের ডাক দিয়েছেন।
তিনি স্পষ্ট জানিয়েছেন, শুধু সরকারের পক্ষে এককভাবে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়। এই মহামারি রুখতে প্রয়োজন আমাদের প্রত্যেকের পারিবারিক সচেতনতা এবং সামষ্টিক অংশগ্রহণ।প্রধানমন্ত্রীর এই দূরদর্শী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং তার হাতকে শক্তিশালী করতে আজ তাহেরপুর কলেজ প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে এক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের এই লড়াই শুধু কলেজ ক্যাম্পাসের মাঝেই সীমাবদ্ধ থাকবে না। (UNO) মহোদয়ের আলোচনা হয়েছে আগামীতে পুরো তাহেরপুর পৌরসভা জুড়ে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হবে।
আলোচনা সভা শেষে অতিথিরা কলেজ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। কর্মসূচিতে কলেজের অধ্যাপক, শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও উপস্থিত ছিলেন।



