মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
Google search engine

নওহাটায় এলাকাবাসীদের নিয়ে বিএনপি নেতা শরীফ’র উঠান বৈঠক

নওহাটায় এলাকাবাসীদের নিয়ে বিএনপি নেতা শরীফ’র উঠান বৈঠক

মো: সুমন, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর নওহাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের পালুপাড়া এলাকায় স্থানীয় এলাকাবাসী ও নেতাকর্মীদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালের দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং
বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা এবং জনসম্পৃক্ত রাজনীতির প্রতিষ্ঠার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা বিএনপির সাবেক সদস্য, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. শরিফুর রহমান শরীফ।
তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা এবং জনসম্পৃক্ত রাজনীতির গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়াও এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ ওয়ারেশ আলী যুগ্ম-সম্পাদক ৩ নং ওয়ার্ড নওহাটা পৌরসভা বিএনপি, মোঃ আওয়াল উদ্দিন সাবেক যুগ্ম-সম্পাদক যুবদল রাজশাহী জেলা।

আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো.মাফিকুল ইসলাম, যুবনেতা আসাদুল, সামিউল, ছাত্রনেতা তুহিন, সিয়াম, সাগোর, মেহেদী, সিয়াম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

এ ধরনের জনসম্পৃক্ত আয়োজন জনগণের মতামত গ্রহণ ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলেও সকলে আশাবাদী।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ