মঙ্গলবার, জুন ২, ২০২৬
Google search engine

র‍্যাবের অভিযানে ৪৯ কেজি গাঁজাসহ আটক-৩

র‍্যাবের অভিযানে ৪৯ কেজি গাঁজাসহ আটক-৩
নিজস্ব প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা সেতু টোল ঘর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তর বরক গ্রামের ফুল মিয়ার ছেলে আলফাজ মিয়া, ট্রাক ড্রাইভার রাজশাহী জেলার দূর্গাপুর থানার মৃত শাকিল আলীর ছেলে রকি আহমেদ ও হেলপার বাবর আলীর ছেলে সানোয়ার আহমেদ।

এ সময় চালান বিহীন ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা, ২টি স্যালো মেশিন, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মালবাহী ট্রাক, ৪টি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৫।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ