তাহেরপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র সামসুর রহমান মিন্টু
নিজস্ব প্রতিবেদক, তাহেরপুর:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাবেক মেয়র এবং রাজশাহী জেলা বিএনপি নেতা আ. ন. ম. সামসুর রহমান মিন্টু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।বর্তমানে তাহেরপুর পৌর বিএনপির সভাপতি এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই জনপ্রিয় নেতা বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। এই আনন্দের দিনটি সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।
তাহেরপুর পৌরসভার প্রতিটি নাগরিকের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও ঈদ মোবারক।”শুভেচ্ছা বার্তায় তিনি উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি সবাইকে সামাজিক সম্প্রীতি বজায় রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপনের অনুরোধ করেন।



