মঙ্গলবার, জুন ২, ২০২৬
Google search engine

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় ভূমি মন্ত্রী মো:মিজানুর রহমান মিনুর বাণী

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় ভূমি মন্ত্রী মো:মিজানুর রহমান মিনুর বাণী

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাণী দিয়েছেন মাননীয় ভূমি মন্ত্রী মো:মিজানুর রহমান মিনু

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি রাজশাহীবাসীসহ সারাদেশবাসী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আযহা আমাদের আত্মত্যাগ, সহমর্মিতা এবং মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ:) ও হযরত ইসমাইল (আ:) এর মহান ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক, এই প্রত্যাশা করি। অহংকার স্বার্থপরতা পরিত্যাগ করে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অটুট বন্ধনে ত্যাগ ও পারস্পারিক সহমর্মিতায় গড়ে উঠুক আমাদের রাষ্ট্র ও সমাজ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের দেশবাসীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তার সাথে আমরাও দেশবাসী বাসীর জন্য কাজ করে যাচ্ছি।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশবাসীর আন্তরিক সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে আমরা ভাল কিছু দিতে জনগনের আশা পূর্ণ করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার পাশাপাশি যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা এবং ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আসুন, ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করি এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই। মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন। প্রিয় দেশবাসী ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ