বুধবার, জুন ৩, ২০২৬
Google search engine

ঈদুল আজহা’ উপলক্ষে তাহেরপুরে বারনই নদীর বেড়িবাঁধ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

ঈদুল আজহা’ উপলক্ষে তাহেরপুরে বারনই নদীর বেড়িবাঁধ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, তাহেরপুর:

রাজশাহীর তাহেরপুর পৌরসভার বারনই নদীর বেড়িবাঁধ এলাকায় এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম হয়েছে।

আজ সকাল ১০টা থেকে স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধা এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবেশের মান উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়। তাহেরপুর পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য আ ন ম শামসুর রহমান মিন্টুর সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই একদল পরিচ্ছন্নতাকর্মী কোদাল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বেড়িবাঁধের আশপাশের জঙ্গল, আবর্জনা এবং অতিরিক্ত মাটি অপসারণের কাজে অংশ নেন। নদীর তীরবর্তী ভাঙন রোধ ও সুরক্ষায় চারপাশও পরিষ্কার করা হচ্ছে।

নেতাকর্মীরা জানান, বেড়িবাঁধের পরিচ্ছন্নতা বজায় রাখলে একদিকে যেমন মশার উপদ্রব ও রোগবালাই কমবে, অন্যদিকে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত ও বসতে পারবেন। এই জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কার্যক্রমটি সফল করতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের উৎসাহিত করেন।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ