মঙ্গলবার, জুন ২, ২০২৬
Google search engine

নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ উদযাপনে পাশে আছে আরএমপি: পুলিশ কমিশনার

নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ উদযাপনে পাশে আছে আরএমপি: পুলিশ কমিশনার

​নিজস্ব প্রতিবেদক :

​পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রাজশাহী মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। একই সঙ্গে ঈদ উদযাপন যেন সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্ন হয়, তা নিশ্চিত করতে আরএমপি সর্বদা জনগণের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এক শুভেচ্ছা বার্তায় পুলিশ কমিশনার বলেন, “ত্যাগ ও উৎসবের মহিমায় আলোকিত হোক সবার জীবন।”

​তিনি মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপনে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত রয়েছে। যেকোনো প্রয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নাগরিকদের পাশে থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ