বুধবার, জুন ৩, ২০২৬
Google search engine

পবিত্র ঈদে আমি রাজশাহী মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক

পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহ তায়ালার প্রতি পূর্ণ আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.) এর মহান কোরবানির আদর্শ আমাদের জীবনে ত্যাগের মহিমা ও মানবতার বার্তা পৌঁছে দেয়।

এই পবিত্র ঈদে আমি রাজশাহী মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে, সুখ-শান্তি ও সম্প্রীতিতে ভরে উঠুক সবার জীবন।

আসুন, ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে আমরা হিংসা, বিদ্বেষ ও বিভেদ ভুলে মানবতা, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করি। সমাজে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি। গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই হোক আমাদের অঙ্গীকার।

সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।
ঈদ মোবারক।


আবু কাওসার মাখন
যুগ্ন সাধারণ সম্পাদক, রাজশাহী প্রেসক্লাব

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ