বুধবার, জুন ৩, ২০২৬
Google search engine

বক্সিং তারকার ক্ষোভ: সম্মাননা তালিকায় নাম না থাকায় ফেডারেশনের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ

বক্সিং তারকার ক্ষোভ: সম্মাননা তালিকায় নাম না থাকায় ফেডারেশনের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের এক প্রতিশ্রুতিশীল বক্সিং তারকা দেশের ক্রীড়া প্রশাসনের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক অর্জনের পরও তাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি।
তিনি জানান, ২০২৫ সালের ১৩ এপ্রিল ভুটানে অনুষ্ঠিত 4 Nation Boxing Championship-এ অংশ নিয়ে নেপাল ও ভুটানকে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করেন। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ১৫ বছর পর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বক্সিংয়ে স্বর্ণপদক এনে দেন তিনি।
তবে ২০২৬ সালের ৩০ মার্চ অনুষ্ঠিত “ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান” অনুষ্ঠানে তার নাম তালিকাভুক্ত হয়নি বলে অভিযোগ করেন এই বক্সার। তিনি দাবি করেন, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন থেকে তার নাম পাঠানো হয়নি, যদিও ওই তালিকায় সিলভার ও ব্রোঞ্জ পদকজয়ী খেলোয়াড়দের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলছেন এবং ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছেন। তিনি অংশ নিয়েছেন—
ASBC Asian Elite Boxing Championship 2024 (থাইল্যান্ড)
ASBC Asian U-20 & Youth Boxing Championship 2015 (কলম্বো)
4 Nation Boxing Championship 2025 (ভুটান)
এত সাফল্যের পরও কেন তাকে উপেক্ষা করা হলো—এ প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বক্সিং ফেডারেশনের কাছে এর ব্যাখ্যা দাবি করেন।
এ বিষয়ে এখনো বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ক্রীড়াঙ্গনে এমন অভিযোগ নতুন নয় বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট মহল। তবে বিষয়টি দ্রুত তদন্ত করে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ