বিদায় সংবর্ধনায় আবেগঘন আয়োজন পদ্মা কলেজে
রাজশাহীর পদ্মা কলেজে স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ (২০২০-২০২১) পরীক্ষার্থী ২০২৪ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, ইতিহাস, দর্শন, ব্যবস্থাপনা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা কলেজ গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ হেল শাফী
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আবেগঘন পরিবেশে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও শিক্ষার্থীদের সফলতা কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।



