বুধবার, জুলাই ২৯, ২০২৬
Google search engine

রাজশাহীতে ট্রেনে অভিযান: ১০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে ট্রেনে অভিযান: ১০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর হরিয়ান রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ রেলওয়ে পুলিশ-এর পাকশী রেলওয়ে জেলার একটি বিশেষ দল চলন্ত ট্রেনের কেবিন ‘গ’-এর ১৭ নম্বর আসনে তল্লাশি চালায়।

অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ তৈয়ব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। তল্লাশিকালে এক ব্যক্তির হেফাজত থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হানিফ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত মাদকসহ তাকে রাজশাহী রেলওয়ে থানায় নেওয়া হয়েছে।

পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ