রাসিক প্রশাসক এর সাথে নবাগত আরএমপি পুলিশ কমিশনার এর শুভেচ্ছা বিনিময়
আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে নগর ভবনে আগমন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় আরএমপি পুলিশ কমিশনার ও রাসিক প্রশাসক শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে নগর উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাজশাহীর নগরীর উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. রেজাউল করিম,আরএমপি মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার গাজী উর রহমান সহ অন্যান্য
কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



