শুক্রবার, জুন ৫, ২০২৬
Google search engine

তাহেরপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

তাহেরপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক,বাগমারা

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮নং ওয়ার্ড বিএনপি র সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় জামগ্রাম প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের ঢল নামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু।

তাহেরপুর পৌরসভা ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি পরিচালনা করেন, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদল রাজশাহীর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং তাহেরপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনাব মোঃ কাঞ্চন মাহমুদ। এছাড়াও তাহেরপুর পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবীদল ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়,যেখানে স্থানীয় ও অতিথি শিল্পীরা অংশগ্রহণ করেন।

সম্পূর্ণ অশ্লীলতা ও ঝামেলামুক্ত পরিবেশে সুস্থ ধারার এই চমৎকার আয়োজন এবং বিশেষ করে ‘ভয়েস গান’ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করার জন্য এলাকাবাসী আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ