রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অর্থ সম্পাদক পদে প্রার্থী জয়নাল আবেদীন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা সংসদ, রাজশাহী (রেজি. নং-১৫৯২)-এর ২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮ দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১১ জুলাই ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হবে।
নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত প্যানেল থেকে অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জয়নাল আবেদীন। তাঁর নির্বাচনী প্রতীক “মই”।
প্রচার-প্রচারণায় তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, তাঁকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে শ্রমিকদের অধিকার রক্ষা, স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা এবং কর্মচারী-শ্রমিকদের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন।
এদিকে নির্বাচনকে ঘিরে প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।



