এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে সাবেক মেয়র সামসুর রহমান মিন্টুর শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক, বাগমারা (রাজশাহী):
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় সাবেক মেয়র বলেন, আগামীকাল থেকে তাহেরপুর সহ বাগমারা ও সারাদেশে এইচএসসি পরীক্ষা প্রত্যেক শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি ভবিষ্যৎ উচ্চশিক্ষা এবং ক্যারিয়ারের ভিত্তি গড়ে দেয়। আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করে তাহেরপুর পৌরসভাসহ পুরো দেশের নাম উজ্জ্বল করবে।
তিনি পরীক্ষার্থীদের কোনো ধরনের মানসিক চাপ না নিয়ে, পূর্ণ আত্মবিশ্বাস ও সততার সাথে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। একই সাথে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার জন্য তিনি সম্মানিত অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, দেশজুড়ে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু সকল কেন্দ্রের সার্বিক পরিবেশ সুশৃঙ্খল ও শান্তিময় রাখার জন্য সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন



