নওহাটায় যুব সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর নওহাটা পৌরসভার যুব সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর খেলা অনুষ্ঠিত হয়েছে।
শবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নওহাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পাকুড়িয়া যুব সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী-৩ পবা মোহনপুর আসনের সংসদ সদস্য এ্যড. মোহাম্মদ শফিকুল হক মিলন।
উক্ত ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চাম্পিয়ান এবং রানার্সআপ উভয় দলের মাঝে পুরস্কার তুলে দেন মো.শরিফুর রহমান শরীফ, সাবেক সদস্য, নওহাটা পৌরসভা বিএনপি। সাবেক সভাপতি ছাত্রদল নওহাটা পৌরসভা, সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল রাজশাহী জেলা, সাবেক সহ-সভাপতি, যুবদল রাজশাহী।
বিশেষ অতিথির বক্তবে শরিফুর রহমান শরীফ বলেন খেলাধুলা হোক তারুণ্যের শক্তি, মাদকমুক্ত সমাজ হোক আমাদের অঙ্গীকার, সুস্থ, সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ গড়তে আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।



