বুধবার, জুন ৩, ২০২৬
Google search engine

রাজশাহী মেডিকেল হাসপাতালের পরিচালককে নিয়ে ক্ষোভ: কঠোর মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহী মেডিকেল হাসপাতালের পরিচালককে নিয়ে ক্ষোভ: কঠোর মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর
স্টাফ রিপোর্টার:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি হাসপাতালের পরিচালকের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে বলেছেন, এ ধরনের দায়িত্বহীনতার জন্য কঠিন শাস্তি হওয়া উচিত।
শনিবার (২৮ মার্চ) ঢাকার শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসা নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ভেন্টিলেশনের অভাবে ১১ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন শিশুর মৃত্যুর খবর প্রথমে অস্বীকার করেছিলেন হাসপাতালের পরিচালক। কিন্তু পরবর্তীতে প্রতিবেদন হাতে পাওয়ার পর দেখা যায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্যই সঠিক ছিল।
তিনি আরও জানান, বিষয়টি জানার পর তিনি সরাসরি পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। তখন পরিচালক দাবি করেছিলেন, গণমাধ্যম অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। তবে বাস্তবতা ভিন্ন হওয়ায় এ ঘটনায় তিনি গভীর অসন্তোষ প্রকাশ করেন।
এদিকে সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ব্যক্তিগত উদ্যোগে জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আরও দুটি ভেন্টিলেটর সংগ্রহের চেষ্টা চলছে।
ঘটনাটি নিয়ে স্বাস্থ্যখাতে দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ