মঙ্গলবার, জুন ২, ২০২৬
Google search engine

রাজশাহী’র তানোরে আন্ত:জেলা ডাকাত চক্রের মূলহোতাসহ আটক-৫

রাজশাহী’র তানোরে আন্ত:জেলা ডাকাত চক্রের মূলহোতাসহ আটক-৫
নিজস্ব প্রতিনিধি: রাজশাহী’র তানোর উপজেলায় ডাকাত চক্রের মূলহোতাসহ বগুড়া জেলায় তার ৪ সহযোগীকে আটক করেছে র‍্যাব।
র‍্যাব-৫ ও র‍্যাব-১২ এর যৌথ অভিযানে এসব ডাকাত চক্র আটক করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮ টায় রাজশাহী জেলার তানোর থানাধীন কচুয়া নামাপাড়ায় ডাকাত চক্রের মূলহোতা জসিম উদ্দিন জুয়েল (৩০) আটক হয়। আটক অন্য ৪ সহযোগী বগুড়া থেকে আটক করা হয়েছে। তানোর থেকে আটক ডাকাত চক্রের মূলহোতা জসিম উদ্দিন জুয়েল ওরফে মালু বগুড়া’র সোনাতলা থানার কুশারধোপ গ্রামের বুলুর ছেলে।
র‍্যাব-৫ এর দেওয়া তথ্য মতে, র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্প ও র‌্যাব ১২ এর সিপিএসসি, বগুড়ার যৌথ অপারেশন দল এ অভিযান পরিচালনা করেন।
ঘটনার বরাতে র‍্যাব জানায়, রাজশাহী জেলার তানোর থানাধীন কচুয়া নামাপাড়া গ্রামস্থ জনৈক
ইয়ার উদ্দিন এর বসত বাড়ী এবং বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা এলাকায়
অপারেশন পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক, ডাকাতির
কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, যন্ত্রপাতী ও মোবাইলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের মূলহোতাসহ ৫ জনকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ