মঙ্গলবার, জুন ২, ২০২৬
Google search engine

২০ বছর পলাতক থাকার পর রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০ বছর পলাতক থাকার পর রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

​নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

​বরিশালের উজিরপুর এলাকার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে ২০ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. খলিল হাওলাদার (পিতা- আশরাফ আলী হাওলাদার)। গতকাল বিকেলে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব জানায়, ২০০৬ সালে বরিশালের উজিরপুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় খলিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। তবে সাজার হাত থেকে বাঁচতে তিনি দীর্ঘ ২০ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মনামে আত্মগোপন করেছিলেন। সর্বশেষ তিনি রাজশাহীর রাজপাড়া এলাকায় বসবাস শুরু করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল গতকাল ১৮:৩০ ঘটিকার সময় রাজপাড়া থানার হড়গ্রাম চত্বর এলাকায় অভিযান চালায়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিনের পলাতক এই আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ওই ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ