পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বাণী
বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির প্রাণের উৎসব, যা হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ। পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় এবং অতীতের সব গ্লানি ও ব্যর্থতা ভুলে নতুন করে পথচলার অনুপ্রেরণা জোগায়।
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের সর্বস্তরের নাগরিকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই শুভক্ষণে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হই—নিজ নিজ অবস্থান থেকে সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে নগরীর উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাবো।
একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজশাহী গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। আসুন, আমরা সবাই ভেদাভেদ ভুলে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও টেকসই নগরী বিনির্মাণে এগিয়ে আসি।
নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে আমার প্রত্যাশা—বাংলা নববর্ষ ১৪৩৩ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
মোঃ মাহফুজুর রাহমান রিটন
প্রশাসক
রাজশাহী সিটি কর্পোরেশন



