তাহেরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
বাগমারা প্রতিনিধি:
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তাহেরপুর বাজার থেকে বিশাল শোক র্যালি বের হয়ে বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ শেষে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু।
তাহেরপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কাইজার রহমান মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবীদল ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, মরহুমা বেগম খালেদা জিয়া ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।



