মঙ্গলবার, জুন ২, ২০২৬
Google search engine

এমপি ডাঃ আব্দুল বারীর সাথে “রক্তদান পরিষদ বাগমারা’র এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

এমপি ডাঃ আব্দুল বারীর সাথে “রক্তদান পরিষদ বাগমারা’র এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি:

‘মনুষ্যত্বকে জয় করি, মানবতাকে জয় করি’— এই স্লোগানকে সামনে রেখে করোনাকালীন সময় থেকে বাগমারায় সুনামের সাথে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তদান পরিষদ বাগমারা” এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় ভবানীগঞ্জস্থ উপজেলা সদরে রাজশাহী-৪ (বাগমারা) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুল বারীর সাথে এই মতবিনিময় সভা করেন সংগঠনের সদস্যরা।

মতবিনিময়কালে রক্তদান পরিষদের সদস্যরা সংগঠনের বর্তমান রক্তদান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন মানবিক সেবামূলক উদ্যোগের চিত্র সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। এমপি ডাঃ আব্দুল বারী সংগঠনের তরুণদের এই মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসসহ বিভিন্ন দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রক্তদান পরিষদ বাগমারার—সভাপতি হাসানুজ্জামান সাফিক, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, পলাশ, উপদেষ্টা মোঃ আবদুল্লাহ ও রাকিবুল হাসান রকি, জাকিরুল ইসলাম জাকির, সজীব, রঞ্জু ইসলাম, ফুয়াদ হাসান মাহমুদ গানীম, নাদীম, মহন, সাইফ ও আব্দুল হাকিম সহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মাননীয় সংসদ সদস্যের আন্তরিকতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা তাদের এই মানবিক কার্যক্রমকে ভবিষ্যতে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘রক্তের বন্ধনে, মানবতার সেবায়’ তারা সর্বদা বাগমারাবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ