তাহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বাগমারা প্রতিনিধিঃ
তাহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। দিবসটি উপলক্ষে রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় প্রথম প্রহরে তাহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়, পরে তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক মেয়র আ.ন.ম সামসুর রহমান মিন্টু। এসময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, সহ তাহেরপুর পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়াও সহযোগী সংগঠনের ব্যানারে ফুলের ডালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র, তাহেরপুর কলেজ, তাহেরপুর পৌরভা, তাহেরপুর উচ্চ বিদ্যালয়, তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহ আরো বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। পরে শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদের প্রতি ও দেশ জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।



